সুপারহিরো রজনীকান্তের ঘুষি খাওয়া দারুণ বিষয়: অক্ষয়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৬
রজনীকান্তের হিট সিনেমার রোবটের সিকুয়্যেলে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। সেই সিনেমায় রজনীকান্তের সঙ্গে বেশ কয়েকবার মুখোমুখি মারামারির সম্ভাবনায় অক্ষয় জানিয়েছেন, এই দক্ষিণী তারকার ঘুষি খেলে তিনি খুশিই হবেন।
 
রোবট ২- এ রজনীকান্ত প্রথম সিনেমাটির মতোই বিজ্ঞানীর ভূমিকায় থাকছেন, এছাড়া তার সৃষ্টি রোবট ‘চিটি’র ভূমিকাতেও তিনিই অভিনয় করবেন। এই সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করা অক্ষয় কুমার বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন। রজনীকান্তের হাতে মার খাওয়ার  সম্ভাবনায় উচ্ছ্বসিত অক্ষয় বলেন, সিনেমায় ঘুষি ও লাথি খেতে আমার কোনো আপত্তি নেই। আমি সারাজীবনই এটা করে এসেছি। রজনীকান্তের মতো সুপারস্টারের কাছ থেকে ঘুষি খাওয়া অনেক দারুণ একটি বিষয়।
 
বেশিরভাগ সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করা অক্ষয় খলনায়কের চরিত্রে অভিনয়ের সম্ভাবনায় উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে মুখিয়ে আছি। এটা আমার জন্য অনেক সম্মানের একটা বিষয় হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।