সোমা রহমানের ‘যদি সন্ধ্যা নামে’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০৬
 
নিউইয়র্কের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমা রহমান। একটু একটু করেই তিনি তার গানের অ্যালবামটি গুছিয়েছেন। এ সময়ের কয়েকজন জনপ্রিয় গীতিকার-সুরকার ও সঙ্গীত পরিচালকের সমন্বয়ে তৈরি এই অ্যালবামের নাম দিয়েছেন তিনি ‘যদি সন্ধ্যা নামে’।
 
প্রায় দেড় বছর ধরে তৈরি এই অ্যালবামটি নিয়ে প্রথম আলোচনা ওঠে তখনই, যখন সোমার একটি গানে ক্রিকেটার আশরাফুল প্রথমবারের মতো মডেল হিসেবে কাজ করেন। গানটির টাইটেল ছিল এই আমি নাই। গানটির ভিডিও রিলিজের পরে নিউইয়র্কের স্থানীয় কমিউনিটি থেকে শুরু করে বাংলাদেশের একাধিক মিডিয়ায় আলোচনা ওঠে। সবমহলের সোমা রাহমানের গায়কীও প্রশংসা কুড়ায়।
 
মূলত নিউইয়র্কসহ আমেরিকা-ইউরোপের একাধিক স্টেটে মঞ্চ মাতানো শিল্পী হিসেবে সোমার সুখ্যাতি অনেকদিনের। গানের ক্ষেত্রে নিজের মৌলিক কিছু কাজ সংরক্ষণ ও স্টেজে নিজের গান করার জন্যই নতুন এই অ্যালবামের তাগিদ। খুব শিগগিরই ঢাকায় এসে সোমা তার এই অ্যালবামের লঞ্চিং করবেন বলে জানান।

নিজের এই সলো অ্যালবাম প্রসঙ্গে সোমা বলেন, ‘আমার পছন্দের সুরগুলোই একটু একটু করে জমিয়ে এই গোটা অ্যালবামটি তৈরি। প্রত্যেক সুরকার ও সঙ্গীত পরিচালক তাদের সেরাটিই আমাকে দেবার চেষ্টা করেছেন। এরই ভেতরে আমার লাইভ মিউজিশিয়ানদের সাথে প্র্যাকটিস প্যাডে আমার এই অ্যালবামের গানগুলো তোলার কাজটিও শেষ করে ফেলেছি। আশা করি এই চেষ্টার সম্মিলন সবাইকে মুগ্ধ করবে।’