লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ পিএসও হলেন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০০

অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের গুরুত্বপূর্ণ পদ প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পি্এসও) হিসেবে দায়িত্ব পেলেন মো. মাহফুজুর রহমান।

সরকারের একটি সূত্রে জানা গেছে, পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুল ইসলামের স্থলাভিসিক্ত হচ্ছেন মাহফুজুর রহমান। মাইনুল ইসলাম অবসর নিয়েছেন।

ইতিপূর্বে মাহফুজুর রহমান সিয়েরেলিওনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন। তিনি ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।