প্রিয় বন্ধু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ০২:১৩

বাম পাশের এই ধূসর ছবির মানুষগুলোকে আচমকা দেখে অচেনাই মনে হতে পারে। কিন্তু এই মানুষগুলো দেশের মিডিয়ার প্রিয় তিনজন গুণী মানুষ। যার মধ্যে একজনকে এরইমধ্যে হারিয়ে ফেলেছি আমরা।

বলছি মাঝে দাঁড়ানো হুমায়ূন ফরিদীর কথা। তার দু’পাশের মানুষ দু’জনও খুব পরিচিত মুখ। বাম পাশে দাঁড়িয়ে আছেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। আর ডানে দাঁড়িয়ে আছেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে এই দুর্লভ ছবিটি সংগ্রহ করা হয়েছে।

 তিনজনের ক্যারিয়ারের শুরুর দিকে একই ফ্রেমে বন্দি তিন বন্ধু। সময়ের সাথে এসেছে জীবনযাত্রার পরিবর্তন। এর মাঝে হারিয়েও গেছে জীবনের প্রিয় এক বন্ধু। তবুও বন্ধুত্বের প্রতিটি মুহূর্তই যেন স্মৃতির দেয়ালে স্মরণীয় হয়ে আছে আজীবন।