নেত্রকোণার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের ও আতাউর রহমান ননীর একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২৬৮ পৃষ্ঠার এই রায় পড়া হচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে রায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের প্রারম্ভিক বক্তব্যের পর বিচারপতি মো. সোহরাওয়ারদী ২৬৮ পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়া শুরু করেন।
একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় নিরস্ত্র মানুষকে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট ও অগ্নি সংযোগ এবং হত্যার ছয় অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
