মামলা বাতিল চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর আবেদন পর্যবেক্ষণ সহকারে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এই আদেশ দেয়।
২০১২ সালের ২৫ জানুয়ারি সম্পদের হিসাব দাখিলের জন্য ইকবাল মান্দ বানুকে নোটিস দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু সম্পদের হিসাব দাখিল না করায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদক রমনা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় গত বছরের জানুয়ারি মাসে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে বাতিল আবেদন দাখিল করেন তারেক রহমানের শাশুড়ি। আবেদনে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি তাকে সম্পদের হিসাব দাখিলের জন্য পুনরায় নোটিস দেয়ার আবেদন জানানো হয়।
