নেত্রকোণার রাজাকার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের ও আতাউর রহমান ননীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
মঙ্গলবার দুই যুদ্ধাপরাধীর রায়ের পর প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেন, আমরা প্রসিকিউশন পক্ষ এ রায়ে সন্তুষ্ট।
আরেক প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এ রায়ের মধ্য দিয়ে মাননীয় ট্রাইব্যুনাল যুক্তি খণ্ডন করে দৃঢ়তার সঙ্গে বলেছেন- এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি।
