সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে পরাজিত করা ভারত আসন্ন ওয়ার্ল্ড টি টোয়েন্টি শিরোপা জয়ে ফেবারিট বলে মনে করছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক শেন ওয়াটসন। রবিবার শেষ ম্যাচে সফরকারী ভারতের কাছে ৮ উইকেটে পরাজিত হয়ে স্বাগতিকরা ০-৩ ব্যবধানে সিরিজ খোয়ানোর পর ওয়াটসন বলেন, কি ঘটছে আমার কাছে তা কোন বিষয় নয়, তারা সব সময়ই ফেবারিট হিসেবে বিবেচিত হয়ে আসছে।
তিনি বলেন, অবশ্যই ভারতের কন্ডিশন ভিন্ন এবং তাদের বিশ্বমানের অনেক খেলোয়াড় আছে এবং বিশেষ করে ব্যাটিং এবং স্পিন বোলিংয়ের বিবেচনায়। যা ভারতের মাটিতে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি ঘটেছে সেটা কোন বিষয় হবে বলে আমি মনে করি না, তারা সব সময়ই ফেবারিট হিসেবে মাঠে নামে। ২০১১ বিশ্বকাপে তারা যেভাবে খেলেছে, তাই নিজ মাঠে কিভাবে চাপ সামলাতে হয় সেটাও তারা খুব ভাল জানে। ভারতীয় দল ফেবারিট হিসেবে নামবে তাতে বিস্ময়ের কিছু নেই।
ওয়াটসনের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রানের বিশাল সংগ্রহ করে। কিন্তু আবারো ভারতীয় ব্যাটিং ঝলকে এই বিশাল স্কোর মামুলি ব্যাপার হয়ে যায়। ওয়াটসন বলেন, দেখুন আমরা জানতাম আমাদের সংগ্রহটা বেশ সমৃদ্ধ ছিল। কিন্তু আমি কখনোই আত্মবিশ্বাসী ছিলাম না। কারণ আমি জানতাম ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী। তাদের দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে যাদের সামনে আমাদের বোলাররা কিছুটা অনভিজ্ঞ। এমন ধরনের বিশ্বমানের খেলোয়াড়দের সামনে শেখার জন্য এটা ছিল আমাদের বোলারদের ভাল একটা সুযোগ।আমরা জানতাম ম্যাচটা খুবই কঠিন হচ্ছে।
শুরু হওয়ার মাত্র ছয় সপ্তাহ আগে এমন পরাজয়ের পর আসন্ন ওয়ার্ল্ড টি টোয়েন্টির আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া দলের অনেক সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়। ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া দলে মোট ১১টি পরিবর্তন আনা হয়েছে।
তবে এমন পরিবর্তনকে সমর্থন করে ওয়াটসন বলেন, আমি মনে করিনা এখানে দুশ্চিন্তার খুব বেশি কিছু আছে।এখানে কেবলমাত্র আমাদের নিজেদের ভূমিকাটা পালন করতে হবে। এখানে বোলারদের মধ্যে কে পাওয়ার প্লেতে এবং মিডল অর্ডারে বোলিং করবে সেটা ঠিক করতে হবে। আমি মনে করি একবার নিজেরা সঠিকভাবে দায়িত্বটা বুঝে নিলে কোন সমস্যা হবে না। পরিকল্পনামত এগুতে পারলে কোন সমস্যা হবে না। বাসস।
