আমন্ত্রণ জানিয়েও অনুপম খেরকে ভিসা দিচ্ছে না পাকিস্তান!

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৪
চলতি মাসের পাঁচ তারিখ, পাকিস্তানের করাচিতে ‘লিটারেচার ফেস্টিভ্যাল’ -এ আমন্ত্রিত হয়েছেন বলিউডের অনুপম খের। ভারত থেকে একই সঙ্গে আরও ১৭ জন ছিলেন সেই আমন্ত্রণ তালিকায়।
 
এর পরেও প্রতিবেশী দেশে যাওয়া হবে না অনুপম খেরের। কারণ, পাকিস্তান তাকে ভিসা দেয়নি। সূত্র- এনডিটিভি।
 
ঘটনাটা খানিক অদ্ভুত হলেও সত্যি। একদিকে আমন্ত্রণ, অন্যদিকে যাওয়ার দরজা বন্ধ। ক্ষুব্ধ অনুপম খের জানিয়েছেন, ১৮ জন অংশগ্রহণকারীর মধ্যে শুধুমাত্র তাকেই ভিসা দেওয়া হয়নি। কারণ তার কণ্ঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবাদর্শনকে সমর্থন করা।
 
বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে কয়েকদিন আগেই পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে।