একনেকে ৯টি প্রকল্পের অনুমোদন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৮
 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সুপার স্পেশালাইজড করার প্রকল্পসহ নয়টি প্রকল্পের অনুমোদন দিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
 
মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এসময় বারডেম হাসপাতাল থেকে বিএসএমএমইউ'র মাঝে যাতায়াত সুবিধার্থে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন তিনি।
 
এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটিই বিএসএমএমইউ'কে আরো বিশেষায়িতকরণ। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। এছাড়াও তিতাস গ্যাস ফিল্ডে গ্যাস বের হওয়া নিয়ন্ত্রণ ও উন্নয়ন প্রকল্প এবং নগর অঞ্চলে ভবন সুরক্ষা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।