পঞ্চগড়ে সিনিয়র সহকারী জজ মো. লুৎফর রহমানের বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকালে গৃহকর্মীর শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা জজকোর্টের সিনিয়র সহকারী জজ মো. লুৎফর রহমানের বাসায় দীর্ঘদিন ধরে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি গ্রামের জমসেদ আলীর মেয়ে আম্বিয়া (১২) গৃহকর্মীর কাজ করতো। সকাল সাড়ে নয়টায় ওই বাড়ির গৃহকর্মীর ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে পুলিশ।
জজের স্ত্রী মোকারমা মারজি মিম বলেন, ‘রাতে খাওয়া শেষে টেলিভিশন দেখে সে শয়নকক্ষে চলে যায়। সকালে ডাকাডাকি করেও তার কোনো শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
