ছাড়পত্রহীন ড্রোন নামাতে প্রশিক্ষিত ঈগল!

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০১
নেদারল্যান্ডের পুলিশ নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এমন ড্রোন ভূপাতিত করতে প্রশিক্ষিত ঈগল ব্যবহার করছে। দেশটির পুলিশের মুখপাত্র এই ব্যবস্থাকে ‘হাইটেক সমস্যার লো টেক সমাধান’ বলে আখ্যায়িত করেছেন।
 
নেদারল্যান্ডের আকাশে অত্যধিক ছাড়পত্রবিহীন ড্রোনের ব্যবহার বেড়ে গেছে। বিশেষ করে বিমানবন্দর বা কোনো জন সমাগমের স্থলে এই ড্রোন নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। এই ড্রোন নিয়ন্ত্রণে শ্যুটিং নেট, হ্যাক করে নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার পাশাপাশি শিকারি পাখি ঈগল ব্যবহার করেছে। ড্রোন নামাতে এই ব্যবস্থাকে ইন্টারনেটে প্রচলিত শত শত গুজবের মতো মনে হলেও নেদারল্যান্ড পুলিশের মুখপাত্র ডেনিস জ্যানাস বলেন, মানুষ হয়তো এটাকে গুজব ভাবে। কিন্তু এখন পর্যন্ত এটা বেশ কার্যকর পদ্ধতি মনে হচ্ছে। রয়টার্স।