সিরিয়া সঙ্কট সমাধানে ব্যর্থ ধনী রাষ্ট্রগুলো

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০১
সিরিয়ায় চলমান মানবিক সঙ্কট সমাধানে ধনী রাষ্ট্রগুলো ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে অক্সফাম। সোমবার এক বিবৃতিতে তারা জানায়, পাঁচ বছর ধরে চলা যুদ্ধের কারণে দেশত্যাগে বাধ্য হচ্ছে। আর বিশাল অঙ্কের এই শরনার্থীদের আশ্রয় দেয়া সহ সবকিছুতেই ব্যর্থ হচ্ছে ধণী রাষ্ট্রগুলো।
 
এজন্য বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর কাছে ৯ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে তারা। তাদের দাবি, এতে করে ২০১৬ সালে ৪ লাখ ৬০ হাজার অভিবাসী ও শরনার্থীদের সহায়তা করা সম্ভব হবে।
 
অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান এবং রাশিয়াতে বসবাসকারী অভিবাসীদের সহায়তা প্রয়োজন। এছাড়া সিরিয়া সীমান্তবর্তী দেশগুলোতে প্রায় ৪০ লাখ অভিবাসী আশ্রয় নিয়েছে।
 
যুক্তরাজ্য ভিত্তিক এই সংগঠনের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং বলেন, বিশ্ব আসলে সিরিয়ানদের হতাশ করছে।
 
সংস্থাটি জানায়, ধণী রাষ্ট্রগুলো ২০১৫ সালে প্রয়োজনীয় আট দশমিক নয় বিলিয়ন ডলার এর ৫৬ দশমিক ৫ শতাংশ সহায়তা করে। এর মধ্যে সবচেয়ে বেশি সাহায্য করেছে কুয়েত এবং সবচেয়ে কম সাহায্য ছিল রাশিয়ার।
 
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ২.২ বিলিয়ন ডলার সহায়তা করা উচিত বলেও জানায় অক্সফ্যাম। ইউএসএ টুডে