চীনের দক্ষিণাঞ্চলে ভারী তুষারপাতের কারণে স্টেশনে লাখো মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। সোমবার তারা জানায়, প্রায় এক লাখ মানুষ শহরের বিভিন্ন স্টেশনে এসে জড়ো হয়েছেন।
অতিরিক্ত এই চাপ মোকাবেলায় ৫ হাজার ২০০ পুলিশ নিয়োগ দেয়া হয়েছে বলেও জানানো হয়। মঙ্গলবার পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ গুয়াংজুর স্টেশনগুলোর বাইরে দাড়িয়ে ছিল। ভারী তুষারপাতের কারণে ট্রেনচলাচলেও বিঘ্ন ঘটছে।
চীনের মধ্যাঞ্চলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চীনা নববর্ষের সময়টিতে এমন তুষারপাত বিরল ঘটনা। এ বছর ৮ ফেব্রুয়ারি চীনা নববর্ষ। দেশটিতে সাত দিন ধরে নববর্ষ উদযাপন করা হয়। নববর্ষ উপলক্ষ্যে চীনের লাখ লাখ মানুষ শেকড়ের টানে বাড়িতে ফেরে।
পুলিশ সবাইকে অনুরোধ করে যেন তারা অনলাইনে নিশ্চিত হয়েই তবে স্টেশনগুলোতে যান। এই সময়গুলোতে ৩ বিলিয়ন যাত্রা চলবে বলে ধারণা করছেন কর্মকর্তা।
এছাড়া অতিরিক্তি চাপে সৃষ্ট ট্রাফিক জ্যামের কারণে ৪০০ এরও বেশি মানুষ তাদের ফ্লাইট মিস করেছেন বলে জানিয়েছে চীনের বার্তা সংস্থা শিনহুয়া। বিবিসি
