ভাণ্ডারিয়ায় মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ছাত্রসমাজের (জেপি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে আনন্দ র্যালি শেষে জেপির উপজেলা কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কাটা হয়।
IMG0
এতে প্রধান অতিথি ছিলেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার । জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ভাণ্ডারিয়া পৌর সহায়তা কমিটির সদস্য সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়ক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা , ভাণ্ডারিয়া সদর পৌর সহায়তা কমিটির সদস্য মো. আবুল কালাম পোদ্দার, জেপি নেতা জামাল উদ্দিন মিয়া স্বপন, যুবসংহতির উপজেলা আহ্বায়ক মো. শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মো. মনির সরদার, মো. মোস্তফা সিকদার, ছাত্রসমাজের উপজেলা আহ্বায়ক মো. আরিফুল ইসলাম শিমুল আকন, সদস্য সচিব মো. সালাহউদ্দিন রাহাত জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক মো. মামুন ফরাজী, মো. আফজাল সরদার, মো. সোহাগ সিকদার, মো. মিঠু সিকদার, মো. বেল্লাল মুন্সী, মো. মনির জোমাদ্দার, মো. কবির মৃধা, ভাণ্ডারিয়া সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো. অন্তু সরদার, মো. জাকির হাওলাদার, কামাল হাওলাদার, তৌহিদ পোদ্দার, রহমান হাওলাদার, মুন্না হাওলাদার, জাতীয়পার্টি (জেপি) উপজেলা মহিলা পার্টির মঞ্জু রানী সিংহ, ফাতেমা আক্তার প্রমুখ। সভায় বক্তারা জাতীয়পার্টির (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত শেষে সন্ধ্যায় কেক কাটেন অতিথিরা।
