তুরস্কে নৌকাডুবিতে শিশুসহ ৯ অভিবাসী নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০০
তুরস্কের পশ্চিম উপকূলে একটি নৌকাডুবে দুই শিশুসহ নয় অভিবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। ফাইবারগ্লাসের এই নৌকাটি ইজমির প্রদেশে পৌছানোর পূর্বেই গ্রিক দ্বীপ সামোসে ডুবে যায়। তাদের মধ্যে দুইজন সাঁতরে তীরে আসতে সক্ষম হয়।
 
 
পুরো জানুয়ারি জুড়েই মেডিটেরিয়ান সাগরে নৌকাডুবিতে ৩৬০ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। এরমধ্যে ৬০ জনই শিশু।গত পাঁচ মাসে এই পথে নৌকাডুবিতে নিহত শিশুর সংখ্যা ৩৩০ ছাড়িয়ে গেছে বলেও জানয় তারা। রয়টার্স