নতুন স্মার্টফোন ‘স্টাইলএক্স' নিয়ে এলো ওকাপিয়া

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫১
বাজারে নতুন স্মার্টফোন স্টাইলএক্স নিয়ে এলো ওকাপিয়া মোবাইল।
 
ফোনটিতে রয়েছে ওয়াই-ফাই, জিপিএস ও সাড়ে ৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ৮৫৪ বাই ৪৮০ পিক্সেলের এফডব্লিউ ভিজিএ স্ক্রিনের সাথে রয়েছে বিশেষ টাচ প্যানেল। ফোনটিতে রয়েছে ৫ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ও ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েডের ৪.৪ কিটক্যাট সংস্করণ। সাথে আছে ১৭০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি যা একবার সম্পূর্ণ চার্জ দিলে স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে ২২০ ঘণ্টা দিবে ও দিবে ৮ ঘণ্টা পর্যন্ত টকটাইম। বিশেষ ফিচার সম্বলিত স্টাইলিশ এ স্মার্টফোনটির বাজারমূল্য ধরা হয়েছে ৪ হাজার ৯৯০ টাকা।
IMG0
১ জিবি র‌্যামের এই ফোনটিতে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। এক্সটারনাল মেমোরি ব্যবহার করা যাবে ৩২ জিবি পর্যন্ত। ফোনটির সঙ্গে ফুল বক্সে থাকছে চার্জার, স্টাইলিশ ফ্লিপ কভার, ইয়ারফোন ও ইউএসবি কেবল। যা ফোনটি ব্যবহারে গ্রাহককে দিবে সর্বোচ্চ উপযোগিতা।
 
ফোনের ডিভাইসটির উন্মোচনকালে ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন বলেন, গ্রাহকদের যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা দেয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের জীবনকে সহজ করে তোলার জন্য আমাদের এ ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ উদ্দেশ্য পূরণে, স্টাইলিশ ও সাশ্রয়ী মূল্যের নতুন এ স্মার্টফোনটি ওকাপিয়া পরিবারের নতুন সদস্য।