খালেদাকে ভারতে আমন্ত্রণ, যাওয়া অনিশ্চিত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:০৯

নয়া দিল্লিতে ‘গ্লোবাল লিডারশিপ ফোরাম’ নামক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১২-১৩ মার্চ এই সেমিনার অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতারা জানান, সেমিনারের অভ্যর্থনা কমিটির কো-চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্রটি গত মাসের শেষ দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসে। তবে মার্চের তৃতীয় সপ্তাহে বিএনপির জাতীয় কাউন্সিলের সময়সূচি ঠিক হওয়ায় বিএনপি চেয়ারপারসনের ওই সেমিনারে অংশ নেওয়ার সম্ভাবনা কম বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।