মেকআপের পর নিজেকে চিনতে পারছেন না ঋষি কাপুর

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১৮
চরিত্রকে বাস্তবানুগ করতে কত সাজেই না উপস্থিত হতে হয় অভিনেতাদের। এই যেমন ঋষি কাপুরের কথাই ধরা যাক। পরবর্তী ছবি ‘কাপুর অ্যান্ড সন্স’ এর জন্য তাকে ৮৫ বছরের এক খিটখিটে বুড়োর চরিত্রে অভিনয় করতে হবে। আর সেজন্য তাকে এমনভাবে মেকআপ নিতে হয়েছে যে, তিনি নিজেই এখন নিজেকে চিনতে পারছেন না! সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
নিজের নতুন চেহারার ছবি ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে শেয়ার করেছেন ঋষি কাপুর। অস্কারজয়ী মেকআপ শিল্পী গ্রেগ ক্যানম ঋষিকে সাজিয়েছেন ওই চরিত্রের জন্য। প্রতিদিন ভোর ৫টায় উঠে টানা পাঁচ ঘণ্টা বসে মেকআপ নিতে হচ্ছে ঋষিকে।
 
এ নিয়ে ক্ষুদে বার্তায় ঋষি লিখেছেন, ‘প্রায় দেড় কোটি টাকা খরচ করে ক্যানমকে আনা হয়েছে। আমরা সকলে একসঙ্গে বসে ঠিক করি, আমার চেহারাটা তৈরি হবে এ কে হাঙ্গল আর আমার নিজের চেহারার মিশেলে।’
 
‘কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন’ -এ ব্র্যাড পিটকে সাজিয়ে অস্কার জিতেছিলেন ক্যানম। শাহরুখ খানের ‘ফ্যান’ -এ কাজ করার পর এবার ‘কাপুর অ্যান্ড সন্স’ -এ ঋষির মেকআপ করেছেন তিনিই।