একসময় সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সক্রিয় হলেও এখন সেখান থেকে দুরত্ব বজায় রাখছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। কারণ হিসেবে তিনি বলেন, টুইটার সহ সামাজিক মাধ্যমে ব্যবহারকারীদের নেতিবাচক মনোভাব ও অযাচিত সমালোচনাকে এড়িয়ে চলতে তিনি এর থেকে কিছুটা দুরে থাকছেন।
ইউটিউব চ্যানেল #ফেম এর মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি কথপোকথনের সময়ে শাহরুখকে প্রশ্ন করা হয়, আপনাকে এখন টুইটারে দেখা যাচ্ছে না কেন? জবাবে শাহরুখ বলেন, টুইটারে গেলেই তাকে বিভিন্ন নির্বোধ বিষয়ের সম্মুখীন হতে হয়, সেটা তিনি পছন্দ করেন আর নাই করেন। শাহরুখ বলেন, আমি টুইটারে এখন খুব বেশি আসি না। আমি মানুষের অযাচিত নেতিবাচকতাকে পছন্দ করি না। মানুষের নেতিবাচকতা দেখার জন্য আমার টেলিফোন খুলে দেখার কোনো প্রয়োজন বোধ করি না। সেখানে কিছু নির্বোধ আছে যারা শুধু নির্বুদ্ধিতার পরিচায়ক পোস্ট করে এবং বাজে কথা বলে। এজন্য আমি এগুলো পড়তে পছন্দ করি না, টুইটারে প্রবেশ করলেই আমার ইচ্ছা না হলেও এগুলো পড়তে হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস।
