গাংনীতে হত্যা মামলার আসামিসহ আটক ৩

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৪
র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ তিনজনকে আটক করেছে। আটকদেরকে গাংনী ও আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
 
র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক জানান, র‌্যাবের একটি দল কাথুলী এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক আহম্মেদ (২৫) ও একই গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে মাজেদ আলীকে (২৪) পাঁচশত ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। 
 
অপরদিকে গাংনীর শালদহ গ্রামের আতিকুল ইসলাম হত্যা মামলার আসামি আলমডাঙ্গার হাটুভাঙ্গা গ্রামের মৃত ফয়েজ উদ্দীন জোয়ার্দারের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৫) সাত বোতল ফেনসিডিলসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।