মার্কিন ৫ কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৬
যুক্তরাষ্ট্রের আইন-প্রয়োগকারী পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।  ওয়াশিংটনের একই ধরনের পদক্ষেপের পাল্টা হিসেবে মঙ্গলবার এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। 
 
সোমবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাঁচ রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে চারজন ২০০৯ সালে কারাবন্দী দুর্নীতিবিরোধী এক আইনজীবীর মৃত্যুর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ম্যাগ্নিটস্কি আইনানুযায়ী রাশিয়ার নিষিদ্ধ করা পাঁচ সাবেক মার্কিন কর্মকর্তাদের মধ্যে আছে সাবেক মার্কিন প্রসিকিউটর জেনারেল আলবার্তো গঞ্জালেস। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমাদের অবশ্যই যুক্তরাষ্ট্রকে এটা মনে করিয়ে দেয়া প্রয়োজন যে তারাই ২১ শতকে প্রথমবারের মতো মধ্যযুগীয় কায়দায় নির্যাতন আইনানুগ করেছে। গার্ডিয়ান।