মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটে ৭২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ব্র্যান্ডন স্টার জোন্স নামের এই ব্যক্তিকে ৩৬ বছর আগে একটি দোকানে ডাকাতি ও খুনের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
জর্জিয়ার সবচেয়ে বয়সী মৃত্যুদণ্ড প্রাপ্ত এই ব্যক্তির দণ্ড কার্যকর করার সময় কয়েক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল। এই ব্যক্তির আইনজীবীরা সুপ্রিম কোর্টে একটি আপিল করেছিল। জোন্সকে বুধবার একটি প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯৭৯ সালে রজার ট্যাকেট নামের একজন স্টোর ম্যানেজারকে হত্যার দায়ে স্টার জোন্স ও ভ্যান রুজভেল্ট সলোমন নামের একজনকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। সলোমনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ১৯৮৫ সালে। ১৯৭৬ সালের পরে জর্জিয়া ৬০ জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে এবং আরো বেশ কয়েকজন অপরাধী মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করছে। বিবিসি।
