গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবীর কারাদণ্ড

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৫
 
গাঁজা রাখা ও সেবনের দায়ে জানারুল ইসলাম(৪০) নামের এক জনের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত জানারুল উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা।
 
গাংনী উপজেলা ডাকঘরের সামনে বুধবার দুপুরে সহকারী কমিশনার(ভূমি) রাহাত মান্নান এ আদালত পরিচালনা করেন। দুপুরেই দণ্ডিতকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, জানারুল চিহ্নিত মাদক পাচারকারী ও সেবী। বুধবার দুপুর একটার দিকে সে গ্রামের পাশে মাথাভাঙ্গা নদীর পাড়ে বসে মাদক সেবন করছিলেন। এসময় পীরতলা পুলিশ ক্যাম্পের একটি টীম তাকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।