এবার আয়ারল্যান্ডে দুজনের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করলেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তা। আক্রান্তের একজন নারী ও একজন পুরুষ।
তারা দুজনই জিকায় আক্রান্ত দেশ ভ্রমণ করেছেন। তবে তারা দুজনেই এখন সুস্থ আছেন বলেই দাবি করেছে আয়ারল্যান্ড। এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, আয়ারল্যান্ডে জিকা ভাইরাসের সন্ধান একেবারে অপ্রত্যাশিত নয়। অনেক দেশেই এখন এই সমস্যায় জর্জরিত।
জিকার কারণে আক্রান্তদের মাঝে দুই থেকে সাত দিন জ্বর থাকতে পারে। কিন্তু বেশিরভাগ আক্রান্তদেরই কোনো লক্ষণ দেখা যায় না। সমস্যা হয় মূলত গর্ভবতী নারী আক্রান্ত হলে। এতে করে তাদের শিশু মাইক্রোসফ্যালিতে আক্রান্ত হয়ে জন্ম নেয়। স্কাই নিউজ
