ভাঙনের দ্বারপ্রান্তে আনুশকা-বিরাট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৫
বলিউডে এখন চলছে বিচ্ছেদের মৌসুম। একের পর এক তারকা দম্পতির সংসার ভাঙছে। ভাঙনের ক্ষেত্রে পিছিয়ে নেই তারকা জুটিরাও। রণবীর-ক্যাটরিনার পর এবার আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক ভাঙার খবর নিয়ে সরগরম ভারতীয় গণমাধ্যম।
 
সম্পর্ক ভাঙার গুঞ্জনের শুরু ছবি শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রামে একে অপরকে 'আনফলো' করে দেয়ার পর থেকে। এবার টুইটারেও আনুশকাকে আনফলো করে দিয়েছেন কোহলি। আর এতেই বলিউডে কানাকানি শুরু হয়েছে তিন বছরের সম্পর্কের পাট চুকাতে চলেছেন এই তারকা জুটি।
 
এনডিটিভির খবরে জানানো হয়েছে, সম্প্রতি আনুশকাকে বিয়ের প্রস্তাব দেন বিরাট। তবে ক্যারিয়ার গড়ার অজুহাতে এই প্রস্তাব সরাসরি না করে দিয়েছেন আনুশকা। এ নিয়েই দুজনের মধ্যে মনোমালিন্যের শুরু।