বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে মিছিলটি বের হয়। এটি মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অতিক্রম করে মিরপুর ১৩ নম্বর বিআরটিএ’র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় কারাবন্দি অসুস্থ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানানো হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতাকর্মীরা কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন শ্লোগান দেন।
আরও পড়ুন: বাংলাদেশে বোয়িং-৭৩৭ ম্যাক্স বিমান ব্যবহারে নিষেধাজ্ঞা
ইত্তেফাক/এমআই
