রাজনৈতিক বিভক্তি এখন বিয়ের অনুষ্ঠানেও: মির্জা ফখরুল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২০
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে যে রাজনৈতিক সংস্কৃতি শুরু হয়েছে, তা অত্যন্ত ভয়াবহ। সবপর্যায়ে চলে এসেছে রাজনৈতিক বিভক্তি; এমনকি তা বাদ যাচ্ছে না বিয়ের অনুষ্ঠানেও।’
 
বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট অঙ্গন’ এর ব্যানারে ওই স্মরণ সভার আয়োজন করা হয়।
 

মির্জা ফখরুল বলেন, দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি বারবার জাতীয় ঐক্যের কথা বলছে। জাতীয় ঐক্য না হলে অন্ধকার গহ্বর থেকে বের হওয়া যবে না।