ঢাকা আইনজীবী সমিতির আসন্ন ২০১৬-১৭ কার্যবর্ষের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল ঘোষণা করা হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি পদে অ্যাডভোকেট খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে আজিজুল ইসলাম খান বাচ্চু নির্বাচন করবেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতাদের বৈঠকে এ প্যানেল ঘোষণা করা হয়। বৈঠকে ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সভাপতি খোরশেদ আলম, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
