পার্লামেন্টে স্তন্যপান করাতে পারবেন অস্ট্রেলিয়ার এমপিরা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৮
একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। এবার থেকে পার্লামেন্টেই নারী আইনপ্রণেতারা শিশুকে স্তন্যদুগ্ধ পান করাতে পারবে বলে নিয়ম জারি করা হয়েছে।
 
আগের নিয়মে সংসদ সদস্যরা (এমপি) তাদের শিশুদের সরকারি গ্যালারি বা পার্লামেন্ট ভবনে নিজেদের দপ্তরে নিয়ে আসতে পারতেন। হাউজের নেতা ক্রিস্টোফার পেইন এ ধরনের 'সেকেলে' চর্চাকে পরিবর্তন করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, যত্নের কারণে শিশুকে নিয়ে আসার ক্ষেত্রে এখন আর কোনো নারী বা পুরুষকে প্রতিহত করা যাবে না। এখন থেকে এমপিদের নিজেদের বাচ্চাকে আর 'পরিদর্শক' হিসেবে নিয়ে আসতে হবে না। আগে পার্লামেন্টের নিম্নকক্ষে শিশুদের আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল।
 
বিশ্বের বিভিন্ন দেশে পার্লামেন্টে মাতৃদুগ্ধ পান করানো নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। অধিবেশনে আইনপ্রণেতাদের শিশুদের নিয়ে আসার বিষয়ে অনেক সমালোচনা রয়েছে। অস্ট্রেলিয়ায় উচ্চকক্ষে দেড়শো জন সদস্য রয়েছে, এদের মধ্যে ৪০ জন নারী। গত মার্চে ৩ জন সন্তান জন্ম দিয়েছেন এবং ৪ জন সন্তানের বাবা হয়েছেন। সূত্র: বিবিসি