ঘুরতে এসেছি কক্সবাজারে, ভাবছি ফোনটাও অফ রাখবো: মাহী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০৩
 
ঘুরতে এসেছি কক্সবাজারে। ভাবছি ফোনটাও অফ রাখবো। কিন্তু কিছু কাজের জন্য আর ফোনটাও অফ রাখতে পারছিনা। কিছু কিছু খবরে বিরক্তিও তো লাগে। তাই নিজের এত ব্যস্ততার ভেতরে যেহেতু কয়েকটা দিন ফ্রি হলাম তাই ছুট দিলাম বন্ধুদের নিয়ে এই কক্সবাজারে।
 
চলতি মাসের শেষ সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে মেহের আফরোজ শাওন পরিচালিত ছবি ‘কৃষ্ণপক্ষ’।
IMG0
এছাড়া মাহীর নতুন কি খবর?
জানতে চাইলে মাহী বলেন, ‘বদিউল আলম খোকন ভাইয়ের একটি ছবি করছি। ছবিতে আমার বিপরীতে কে বা কে কে থাকবেন সেটিও জানি না, তবে খোকন ভাইয়ের কাজটা করছি, এটুকু জানি।’
এর আগে বদিউল আলম খোকনের ছবিতে মাহীর বিপরীতে জায়েদ খান থাকছে এমনটা প্রচার হয়েছিল।
IMG1
 
এ প্রসঙ্গে মাহী বলেন, ‘এখনও অন্য কাস্টিং সম্পর্কে আমি জানি না। তবে খোকন ভাই আমার পছন্দের একজন নির্মাতা তাই তার ছবিতে কাজ করছি।’
 
কাজের শিডিউল আর ব্যস্ততা প্রসঙ্গে মাহী বলেন আগামী সেপ্টেম্বর পর্যন্ত কাজের শিডিউল আমার বুকড। গেল বছরে একবার জাজ মাল্টি মিডিয়ার ছবিতে অন্তর্ভূক্তি, এরপর আবারও বেরিয়ে বাইরের প্রযোজকের ছবিতে কাজ করা, এতসব নাটকীয়তা করেছিলেন। সে বিষয়েও অকপট জবাব দিলেন তিনি।
বললেন, ‘আসলে কতকিছুই তো কাজ করতে গিয়ে ঘটে। তবে আপাতত জাজ এর ব্যানারে কোনো কাজ করছি না।’
 
মাঝে হঠাত্ কলকাতায় ছুটে গিয়েছিলেন মাহী এক নব্য ছবি প্রযোজকের সাথে। সেই ছবিটির কোনো হদিস পরে পাওয়া যায়নি। এ প্রসঙ্গেও মাহী বললেন, ‘সেটিও একইরকম ভাবে আর করা হয়নি। আসলে আলাপ তো কতকিছু নিয়েই হয়। পরিকল্পনা আর বাস্তবায়ন তো আর এক বিষয় না। ঐ ছবি নিয়েও অনেক উত্সাহ নিয়ে ছুটে গিয়েছিলাম। কিন্তু কোনো না কোনো কারনে আর করা হয়ে উঠেনি।’
IMG2
এখন একেবারে নির্ভেজাল নিশ্চিন্তেই ঘুরে বেড়াচ্ছেন এখন মাহী। সেখান থেকে ইত্তেফাক অনলাইনের জন্য সমূদ্র সৈকতে তোলা কিছু ছবি পাঠালেন পাঠকদের জন্য। লেখার সাথে যা সংযুক্ত করা হলো।