নির্দিষ্ট কিছু জায়গায় ড্রেস কোড থাকলেও প্রায়ই দেখা যায় অনেকে তা মানে না। বেশিরভাগ মানুষেরই ড্রেস কোড না মানার এই প্রবণতার বিরুদ্ধে এবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার এক বিচারক। আদালত কক্ষে পাজামা পরে উপস্থিত হওয়ার প্রতি কড়াকড়ি আরোপ করেছেন জেলা জজ ক্রেইগ লং। তিনি বলেন, অনেকেই আদালত কক্ষের শুনানির সময় শয়ন কক্ষে পরা কাপড় পরে হাজির হন, বিষয়টি মোটেই শোভন নয়। এখন থেকে কেউ নির্দিষ্ট পোশাকের বাইরে আদালত কক্ষে প্রবেশ করলে তাকে জরিমানা করা হবে। গির্জায় যাওয়ার জন্য যেমন নির্দিষ্ট পোশাক পরার নিয়ম রয়েছে তেমনি আদালত কক্ষে আসার ক্ষেত্রেও প্রত্যেকের উচিত নির্দিষ্ট পোশাক পরে আসা।
-স্কাই নিউজ
