কুকুর যখন খেলার সাথী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০১
ছোট বাচ্চারা বিড়াল-কুকুরের ছানার সংস্পর্শে আসলে অনেক সময় ভয় পায়। তবে কেউ কেউ বেশ আনন্দও পায়, অনেকের মুখে ফুটে ওঠে হাসি। তবে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর আট মাস বয়সী শিশু কেনেডির হাসি সবাইকে হার মানিয়েছে। বাবা-মায়ের পাশাপাশি প্রায়ই বাড়ির অন্যতম দুই সদস্য কুকুর ছানা বারনাম এবং বেইলির সাথে খেলা করে কেনেডি। নিজের বিছানায় বসে কুকুরের সাথে খেলা করার সময় হেসে কুটিকুটি হচ্ছিল কেনেডি। কিছুতেই থামছিল না কেনেডির হাসি। তবে যখনই কুকুরটি ঘেউ ঘেউ করে চিত্কার করে ওঠে, বন্ধ হয়ে যায় শিশুটির হাসি। কেনেডির এই অনাবিল আনন্দের ভিডিওটি ইউটিউবে প্রকাশ করেছেন তার মা শ্যানোন রোজ গ্রিন। কুকুরের সাথে কেনেডির খেলার এই ভিডিওটি অনলাইনে প্রকাশের পর তা ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
-ইউপিআই