সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চার হাজার মুরগির বাচ্চা জব্দ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০১
সাতক্ষীরার পদ্ম শাখরা সীমান্ত এলাকা থেকে চার হাজার পিস ভারতীয় মুরগির বাচ্চা জব্দ করেছে বিজিবি।
 
বৃহস্পতিবার বেলা ১১ টায় বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ান সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
 
প্রেস ব্রিফিংয়ে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন জানান, বিজিবির একটি দল ভোরে সদর উপজেলার পদ্ম শাখরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ভারত থেকে অবৈধভাবে আনা চার হাজার পিস মুরগির বাচ্চা জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।