বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০৩
সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আন্দোলন কর্মসূচি আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
 
এর আগে অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।