'আইন অনুযায়ী হাইকোর্টের রায়ের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে'

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৭
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, 'দেশের এখন ভোটাররা ভোট দিতে পারে না। ভোটারা যেন ভোট দিতে পারে, সেই কারণে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে অংশ গ্রহণ করতে চেয়েছি।
 
মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বৈধতা চ্যালেঞ্জ করে কাদের সিদ্দিকীর রিট আবেদন হাইকোর্ট খারিজ করার পর বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 
 
তিনি বলেন, 'দেশের স্বাধীনতার সঙ্গে আমি জড়িত ছিলাম। এমপি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন করতে যাইনি। আমি একজন আইনজ্ঞ সন্তান। সারা জীবন আইনের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে এসেছি। আইন অনুযায়ী হাইকোর্টের রায়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’