এবার সানি লিওনের সঙ্গে একই ছবিতে অভিনয়ে আসছেন হৃত্বিক রোশন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হৃতিক রোশনের পরবর্তী ছবি ‘কাবিল’র আইটেম গানের সঙ্গে নাচতে দেখা যাবে সানি লিওনকে। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা।
রাকেশ রোশন জানান, সানি লিওনের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
