আগামী জুনে সম্প্রচার আইন: তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৬
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেন, সম্প্রচার আইনের খসড়া তৈরি হয়েছে। আগামী জুন মাসে জাতীয় সংসদে আইনটি পাস হতে পারে।
 
বৃহস্পতিবার সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্সের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
 
হাসানুল হক ইনু বলেন, সম্প্রচার আইন না থাকায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। গণমাধ্যমের পবিত্রতা রক্ষার জন্যই এই আইন করা হচ্ছে।