লিবিয়ায় আত্মগোপন করছে আইএস এর শীর্ষ জঙ্গিরা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০৬
আইএস এর শীর্ষ জঙ্গিরা এখন লিবিয়ায় আত্মগোপন করছে বলে দাবি করলেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাতকারে মিসরাতা শহরের গোয়েন্দা প্রধান ইসমাইল শুকরি জানান, লিবিয়ার সির্তে শহরে অনেক বিদেশি যোদ্ধা প্রবেশ করেছে। গত বছরই মুয়াম্মার গাদ্দাফির এই শহর দখলে নেয় জঙ্গি সংগঠনটি।
 
তিনি বলেন, সিরিয়া এবং ইরাকে চলমান বিমান হামলা থেকে বাঁচতেই লিবিয়ায় আশ্রয় নিচ্ছেন সিনিয়র নেতারা।
 
তিনি বলেন, বেশিরভাগ আইএস জঙ্গিই বিদেশি। তিউনিশিয়া, মিশর, সুদান এবং কিছু আলজেরিয়ান জঙ্গি আছে তাদের সঙ্গে। এদিকে লিবিয়ায় আইএস এর হুমকি নিয়ে মঙ্গলবার রোম এ আলোচনায় বসেছে ২৩টি দেশের প্রতিনিধিরা।
 
ধারণা করা হচ্ছে লিবিয়ারই কোন পক্ষের সমর্থন পাচ্ছে আইএস। তবে দেশটির মিসরাতা শহরের গোয়েন্দা প্রধান ইসমাইল শুকরি বলেন, খুব অল্প সময়েই দেশটিতে অনেক বিদেশি যোদ্ধা প্রবেশ করেছে।বিবিসি