তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান রয়্যাল ডাচ শেল তাদের ১০ হাজার কর্মী ছাটাই করবে বলে নিশ্চিত করেছে যা তাদের ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। প্রতিষ্ঠানের চলমান লোকসান ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত বছরের শেষ তিনমাসে তারা এক দশমিক আট বিলিয়ন মুনাফা করে যা এর আগের বছরের তুলনায় অনেক কম। আগের বছর একই সময় তাদের লাভ ছিল চার দশমিক ২ বিলিয়ন ডলার।
সেসময়েই তারা ইঙ্গিত দিয়েছিল যে তারা বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বেন ভ্যান বুডেন বলেন, শেল এ আমরা নতুন করে যাত্রা শুরু করছি। বিজির সঙ্গে আমাদের মিলনের ফলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
আর ঢেলে সাজানোর এই প্রক্রিয়াতেই চাকরি হারাতে হচ্ছে ১০ হাজার কর্মীর। বিবিসি
