জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নওগাঁ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত দলের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে জেলা কমিটির আহ্বায়ক সাবেক জেলা জজ শফিকুল ইসলাম খানকে সভাপতি এবং ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর ইসলাম বুলবুলকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করিম শিকদার এ কমিটি ঘোষণা করেন। এর আগে সকালে দলের বর্ধিত সভায় পূর্ববর্তী আহ্বায়ক কমিটি ভেঙ্গে দেয়া হয়।
