মিশরে ইতালিয়ান শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৫
মিশরে গিলো রেগেনি নামে এক ইতালিয়ান শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। আর এ ঘটনায় পূর্ণ তদন্ত দাবি করেছে ইতালিয়ান কর্তৃপক্ষ। বুধবার রাতে উদ্ধার করা মরদেহ থেকে ধারণা করা হচ্ছে তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছিল।
 
কেম্ব্রিজে পিএইচডিতে পড়াশোনা করা রেগেনির মরদেহ উদ্ধার করার আগেই ইতালিয়ান সরকার ঘোষণা দিয়েছিল যে তারা রেগেনির নিখোঁজ হওয়া নিয়ে উদ্বিগ্ন।
 
ইতালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা মিশরের কাছে সত্য উদঘাটনে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে। এজন্য ইতালিয়ান বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ অনুসন্ধানেরও প্রস্তাব দিয়েছে তারা। এছাড়া ইতালিতে মিশরের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগাদা দেয়া হয়েছে।
 
গত সেপ্টেম্বর থেকেই মিশরে বসবাস করছিল রেগেনি। মিশরীয় অর্থনীতির উপরেই পিএইচডি করছিলেন তিনি।
 
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে তার এক বন্ধু জানায়, রেগেনি তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি। এরপর মাইক্রোব্লগিং সাইট টুইটারের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করেন তিনি। দ্য গার্ডিয়ান