জেনিফার লরেন্স এবং এমি স্কুমারের ঘনিষ্টতার কথা হলিউডবাসী সবারই জানা। লরেন্স তার ঘনিষ্ঠ বান্ধবীদের একবার তালিকা করেছিলেন। সেখানে সবার উপর এমি'র নামটিই ছিল। এমিকে নিয়ে একবার তো ভাইনওয়ার্ড নামক দ্বীপে বসবাস করতে চেয়েছিলেন লরেন্স।
বর্তমানে 'হাঙ্গার গেমস' এ লরেন্সকে যেমন দেখা গেছে মারকুটে কন্যা হিসেবে ভক্তদের হৃদয় জয় করতে।ঠিক তেমনি কমেডিতে টিভিপর্দা মাতিয়ে যাচ্ছেন এমি। আর এবার দুইজন একসাথে কমেডি অনুষ্ঠান করতে চান বলে জানান জেনিফার লরেন্স।
এর আগে হলিউডে বেশ কয়েকটি বেশকয়েকটি ছবিতে এমির সঙ্গে কাজ করেছেন লরেন্স । ইদানীং একটি ছবির স্ক্রীন প্লের কাজ করছেন দুজনে। এখন নিজেরাই টিভির জন্য একটি কমেডি অনুষ্ঠান নির্মাণ করবেন বলে জানালেন ২৫ বছর বয়সী লরেন্স।
যখন ৩৫ বছর বয়সী এমি কমেডি অনুষ্ঠানের পরিকল্পনা লরেন্সের সঙ্গে শেয়ার করছিলেন, তখন নাকি তিনি এমির সঙ্গে সেই অনুষ্ঠানে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। জানা গেছে, রিয়েলিটি শোয়ের দুর্বলতা রয়েছে লরেন্সের।
কমেডিতে অভিনয় করলে মানুষ কি বলবে? এতে অভিনেত্রী লরেন্স জানালেন, লোকের হাসির পাত্র হতে ভয় পান না। কমেডি শোয়ের অংশ হতে পারলে তিনি নাকি খুশিই হবেন। মানুষও আনন্দ পাবে বলে তিনি মনে করেন।
