শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ২০১৩ সালে বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) এর জরিপে দেশে মোট বেকার সংখ্যা ২৬ লাখ। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তবে দেশে মোট বেকারের সংখ্যা সংক্রান্ত কোন তথ্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নেই বলে তিনি দাবী করেন।
প্রশ্নত্তোর পর্বে বেকার সমস্যা সম্পর্কে তিনি উল্লেখ করেন, সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।সরকার বাংলাদেশের বিপুল শ্রম শক্তির দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মমুখী শ্রম শক্তিতে পরিণত করার জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০১১ অনুমোদন করেছে। এ নীতি বাস্তবায়নের জন্য সরকার দেশের সরকারি-বেসরকারি দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের যথাযথ মান নিশ্চিতকরণ এবং দেশ ও বিদেশের শ্রম বাজারের চাহিদা মাফিক শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) গঠন করেছে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলকে সহায়তার নিমিত্ত সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট ব্যক্তিত্বের সমন্বয়ে ‘এক্সিকিউটিভ কমিটি অব ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল (ইসিএনএসডিসি) গঠন করেছে। এনএসডিসি ও ইসিএনএসডিসি’র নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে গঠিত ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল সচিবালয়’ সাচিবিক সহায়তা প্রদানসহ সমন্বয়ের কাজ করছে বলে তিনি
