আপিল বিভাগে বিচারক নিয়োগের সুপারিশ প্রধান বিচারপতির

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫৭

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শূন্য পদে আরো কয়েক জন বিচারক নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠিয়েছেন প্রধান বিচারপতি।

সূত্র জানিয়েছে, নিয়োগের জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের কয়েকজন বিচারকের নাম প্রস্তাব করেছেন। আগামী সপ্তাহে এই নিয়োগের বিষয়টি চূড়ান্ত হতে পারে। বর্তমানে আপিল বিভাগে বিচারকের ১১ টি পদের বিপরীতে বর্তমানে ৬ জন বিচারক কর্মরত রয়েছেন।

এদের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে চারজন বিচারক দায়িত্ব পালন করছেন। আর আপিল বিভাগের ২ নম্বর বেঞ্চে বিচারক রয়েছেন দুজন।