সচল হলো ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে ৯টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মেঘনা ব্রিজে ঢাকাগামী মালভর্তি একটি ট্রাক বিকল হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়। এ সময় মহাসড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার এনে ট্রাকটি সরিয়ে নিলে সকাল সাড়ে ৯টায় মহাসড়কে যান চলাচল শুরু হয়। 
 
ভবের চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো কামরুজ্জামান জানান, মহাসড়কে এখন যান চলছে। শুক্রবার এমনিই গাড়ির চাপ বেশি থাকে। এর মধ্যে কিছু সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই গাড়ির চাপ স্বাভাবিক হয়ে আসবে।