বলিউড জয় করে এবার হলিউডে পা দিলেন দীপিকা। প্রথম ছবিই অ্যাকশন সুপারস্টার ভিন ডিজেলের সঙ্গে। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যানডার কেজ’ নামের ওই ছবিতে দীপিকার শুটিং মুহূর্ত দেখতে মুখিয়ে আছেন অনেকেই।
আর তাদের জন্য শুক্রবার সকালে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে দীপিকার শুটিং মুহূর্তের ছবি পোস্ট করলেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেল।
দু’জনের মধ্যে যে বেশ ভালই বন্ধুত্ব জমছে তার প্রমাণ পাওয়া গেছে আগেই। ছবির প্রি-প্রোডাকশনের সময়েই দীপিকার সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছিলেন ডিজেল। আর এসব কাজে স্পষ্ট হচ্ছে, বলিউড সুন্দরীকে নিয়ে ডিজেলের প্রবল উৎসাহ ও মুগ্ধতা।
