দক্ষিণ ইয়েমেনে বৃহস্পতিবার ড্রোন হামলায় আল-কায়েদার স্থানীয় শাখার প্রধান নেতা নিহত হয়েছে। মার্কিন ড্রোন থেকে হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত জঙ্গি নেতার নাম জালাল বেলাইদি ওরফে আবু হামজা। তিনি আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার শীর্ষ নেতা ছিলেন।
আবু হামজার ওই আত্মীয় বলেন, এবিয়ান প্রদেশের মারাকেশা এলাকায় ওই বিমান হামলায় তার সঙ্গে তার দুই রক্ষী প্রাণ হারিয়েছে। সূত্র: এএফপি
