সিরিয়ায় স্থল সেনা পাঠাতে চায় সৌদি আরব

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৬
 
যুক্তরাষ্ট্র চাইলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ায় স্থল সেনা পাঠাবে সৌদি আরব। এর জন্য নিজেদের প্রস্তুতির কথাও জানিয়েছে দেশটি।
 
এমন সময় সৌদি আরব এ কথা জানালো যখন সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের হাত থেকে বেশিরভাগ শহরই নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হচ্ছে। ২০১৪ সাল থেকে সিরিয়ায় আইএসের ঘাটিগুলোতে বিমান হামলা চালাচ্ছে সৌদি বিমান বাহিনী। এখন সরাসরি স্থল যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতির কথা জানালো সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহযোগী দেশটি।
 
সৌদি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী লড়াইয়ে যোগ দিতে প্রস্তুতির কথা ঘোষণা করছে সৌদি আরব, কারণ এখন দেশটিতে যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে আমাদের। আমরা মনে করি, শুধুমাত্র বিমান হামলাই যথেষ্ট নয়। স্থল হামলাও এখন প্রয়োজনীয় হয়ে পড়েছে। ভালো ফল পাওয়ার জন্য দুই ধরণের হামলা চালাতে চাই আমরা।'
 
 
সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন দেশগুলো যখনে বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করেছে সেখানে সৌদি আরবের এই প্রস্তাব পূর্বের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আল জাজিরা