তাইওয়ানে ভূমিকম্পে নিহত ৩

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৪
তাইওয়ানে ভূমিকম্পে ১৭তলা একটি ভবন ধসে কমপক্ষে ৩ জনের মারা গেছেন। এছাড়া ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি। খবর বিবিস।
 
IMG0
 
ধসে পড়া ভবনটি থেকে শেষ খবর পর্যন্ত ২২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। 
 
IMG1
 
প্রাথমিক ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৭ বলে জানায় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পরে তা কমিয়ে ৬.৪ বলে সংস্থাটি। তবে কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।